Newtown | রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি নিউটাউনে, অস্ত্র নিয়ে মিছিলে 'না' বলতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি!

Thursday, March 26 2026, 6:34 am
Newtown | রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি নিউটাউনে, অস্ত্র নিয়ে মিছিলে 'না' বলতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি!
highlightKey Highlights

নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রার আয়োজন করা হয়, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ।


বৃহস্পতিবার রামনবমীর মিছিল শুরু হওয়ার আগেই নিউ টাউনে অশান্তি। নিউ টাউনের রামমন্দির থেকে রামনবমীর যে শোভাযাত্রার আয়োজন করা হয়, সেখানে তলোয়ার আনা হয়েছিল বলে অভিযোগ। এরপরই নিউ টাউন ও বিধাননগর পুলিশের একটি যৌথ টিম ওই শোভাযাত্রা আটকে দেয়। পুলিশ জানায়, এভাবে অস্ত্র নিয়ে জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। উল্লেখ্য, রাজারহাট-নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়াও ছিলেন ওই শোভাযাত্রায়। তিনি পুলিশকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের অবস্থানে অনড় থাকায় কথা কাটাকাটি বাড়তে থাকে এবং শুরু হয় বাদানুবাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File