Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অবশেষে সরল পুলিশ!

Monday, July 6 2026, 5:35 am
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অবশেষে সরল পুলিশ!
highlightKey Highlights

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরল পুলিশ।


প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরল পুলিশ।বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় বারুইপুরে। গণপিটুনিতে মৃত্যু হয় এক অভিযুক্তের। এরই মধ্যে রবিবার সন্ধের পর থেকে হঠাৎ করে কালীঘাটে পুলিশি তৎপরতা বাড়তে শুরু করে। মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।একে একে বাড়িতে পৌঁছতে শুরু করেন ‘কালীঘাট’ তৃণমূলের নেতা-নেত্রীরা। তাঁরা অভিযোগ তোলেন, বারুইপুরে যেতে দেওয়া হবে না বলেই পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মমতা দাবি করেন, বারুইপুরে নাবালিকার পরিবারের কাছে একাই যাবেন ভেবেছিলেন। কিন্তু, নজরবন্দি রাখা হয়েছে তাঁকে। প্রায় এক হাজার পুলিশ, সিআরপিএফ, আইবি, সিআইডি সবাই মিলে জমায়েত হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। কিন্তু, কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় কালীঘাটের ছবি।রবিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে মমতার বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয় পুলিশবাহিনী। সোমবার সকালে দেখা গেল, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে নিরাপত্তা, শুধুমাত্র সেইটুকুই রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File