Mamata Banerjee | হাদি হত্যার মন্তব্যের পর ‘১ সেকেন্ড’ মন্তব্য, মমতার বিরুদ্ধে পুলিশে দায়ের অভিযোগ!
Friday, June 12 2026, 9:46 am

Key Highlightsরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে চাপ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাড়ছে চাপ। গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে নাম না করে বাংলাদেশের ওসমান হাদি হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই ঘটনাতেই শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় তাঁর নামে FIR দায়ের করেছিলেন এক আইনজীবী। এবার আরও এক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে হেয়ারস্ট্রিট থানায় মমতার নামে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যবসায়ী। এই বছর ভোটের আবহে ধর্মতলার মঞ্চ থেকে মমতা বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।”এই মন্তব্যের জন্যই মমতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- পুলিশ


