Abhijeet Dipke | 'তেরঙ্গা' কর্মসূচি আটকাতে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়ি পৌঁছল পুলিশ!

Friday, October 16 2026, 10:16 am
Abhijeet Dipke | 'তেরঙ্গা' কর্মসূচি আটকাতে CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ  দীপকের বাড়ি পৌঁছল পুলিশ!
highlightKey Highlights

দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচির আগে সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের করোল বাগের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ।


দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচির আগে সিজেপি (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের করোল বাগের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশ। শুক্রবার বিকেলে কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এর আগে তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন দীপক। শেষ পর্যন্ত পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তেরঙ্গা কর্মসূচি না করার নোটিস ধরিয়েছে। এর আগে গত ১০ অক্টোবর দিল্লির বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছিল। এছাড়া তাঁর বাড়ির বাইরে গোয়েন্দা নজরদারি ও নম্বরপ্লেটহীন গাড়ি ঘোরার অভিযোগ তুলেছিলেন তিনি। এই পরিস্থিতিতে পুলিশি পদক্ষেপে ককরোচ সমর্থক ও বিরোধীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File