POCSO Act | পাচারের শিকার হওয়া শিশুর ‘সম্মতি বা ইচ্ছা’ গুরুত্বপূর্ণ নয়, অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করা যাবে, মত সুপ্রিম কোর্টের

Sunday, May 31 2026, 3:33 pm
POCSO Act | পাচারের শিকার হওয়া শিশুর ‘সম্মতি বা ইচ্ছা’ গুরুত্বপূর্ণ নয়, অভিযুক্তকে পকসো আইনে গ্রেফতার করা যাবে, মত সুপ্রিম কোর্টের
highlightKey Highlights

আইন অনুযায়ী, শিশুরা যৌন ব্যবসায় শোষণের শিকার হলেই তা ‘অসম্মতিসূচক’ হিসেবে গণ্য হবে। এ কথা স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।


যৌন ব্যবসায় শোষিতদের অধিকার রক্ষা এবং মানুষ পাচার রোধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, শিশু এমনকি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যৌন ব্যবসা এবং শোষণ সংক্রান্ত অপরাধ প্রমাণের ক্ষেত্রে পাচারে ‘সম্মতি’ ছিল নাকি ছিল না, তা বিচার করার প্রয়োজনই নেই। শিশুরা যৌন ব্যবসায় শোষণের শিকার হলেই তা ‘অসম্মতিসূচক’ হিসেবে গণ্য হবে। অপরাধীদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File