Modi-Meta | নিট ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট! ক্ষমা চাইল মেটা, সংস্থার শীর্ষকর্তাদের তলব কেন্দ্রের!

Key Highlightsএই ঘটনার ব্যাখ্যা চেয়ে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) গ্লোবাল হেড এবং গ্লোবাল হেড অব পাবলিক পলিসিকে তলব করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
নিট নিয়ে চলা বিক্ষোভের মাঝে যুবসমাজকে বার্তা দিতে গত বৃহস্পতিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রায় ৩ মিনিটের সেলফি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেন। কিন্তু সেই ভিডিয়ো ডিলিট করে দিল মেটা (Meta)। যদিও, কিছুক্ষণের মধ্যেই ভিডিয়ো আবার ফিরে আসে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কীভাবে ভিডিয়ো ডিলিট হল, এই বিষয়ে মেটা-র কাছে জবাবদিহি চেয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রাম-এর শীর্ষ কর্তাদের তলব করা হয়েছে। এদিকে ভিডিয়ো সরানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে মেটা। মেটার দাবি, ভুলবশত এটা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিলিট হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনার ব্যাখ্যা চেয়ে মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম) গ্লোবাল হেড এবং গ্লোবাল হেড অব পাবলিক পলিসিকে তলব করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
- Related topics -
- দেশ
- ভারত
- নরেন্দ্র মোদি
- মেটা
- সোশ্যাল মিডিয়া


