PM Narendra Modi | লোকসভায় হই-হট্টগোল, বৃহস্পতিবার অবধি মুলতুবি প্রধানমন্ত্রী মোদির ভাষণ

Wednesday, February 4 2026, 4:18 pm
PM Narendra Modi | লোকসভায় হই-হট্টগোল, বৃহস্পতিবার অবধি মুলতুবি প্রধানমন্ত্রী মোদির ভাষণ
highlightKey Highlights

সরকারি সূত্রের দাবি, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময় গত দু’দিন ধরেই বিরোধীরা সভার কাজ ব্যাহত করেছে।


মঙ্গলবার সরকার ও বিরোধীদের সংঘাতের জেরে ছন্নছাড়া হয়েছিল লোকসভা। সভা ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়। সভা মুলতবির পর স্পিকার ওম বিড়লার সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন রাজনাথ সিং, কিরেন রিজিজু, প্রহ্লাদ যোশী, ধর্মেন্দ্র প্রধান ও অর্জুন মেঘওয়ালের মতো শীর্ষ মন্ত্রীরা। উদ্দেশ্য ছিল, নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিশ্চিত করা। বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে ফের বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রীর বক্তব্য পিছিয়ে যায়। এর মধ্যেও প্রধানমন্ত্রীর জবাবের সময়সূচি বদলানো হয়নি বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File