WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
PM Modi | ফের বন্ধ হরমুজ, বন্ধু মোদিকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-র!
Thursday, April 16 2026, 5:13 pm

Key Highlightsপশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হল দুই রাষ্ট্রপ্রধানের। বন্ধু ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের কথা বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদি।
যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ফোন করেছিলেন। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে এবং সেখানে যাতে নিরাপদে নৌচলাচল করতে পারে সে বিষয়ে একমত হয়েছি। এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা যাতে বজায় থাকে সেই লক্ষ্যে আমরা আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখব।’
- Related topics -
- দেশ
- ফরাসি প্রেসিডেন্ট মাকরঁ
- ফ্রান্স
- নরেন্দ্র মোদি
- ভারত
- মোবাইল ফোন


