PM Narendra Modi | ‘পরিকল্পিত স্বীকৃতি’- আফ্রিকার সর্বোচ্চ সম্মান প্রাপ্তি নিয়ে মোদিকে ‘অপমান’ পাক-মন্ত্রীর, ‘মানসিকভাবে ভারসাম্যহীন’- পাল্টা নয়াদিল্লির

Sunday, July 5 2026, 3:53 pm
PM Narendra Modi | ‘পরিকল্পিত স্বীকৃতি’- আফ্রিকার সর্বোচ্চ সম্মান প্রাপ্তি নিয়ে মোদিকে ‘অপমান’ পাক-মন্ত্রীর, ‘মানসিকভাবে ভারসাম্যহীন’- পাল্টা নয়াদিল্লির
highlightKey Highlights

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মান। তা নিয়ে সম্প্রতি মোদিকে ‘অপমান’ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।


সম্প্রতি আফ্রিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব আফ্রিকার সেশেলসে তাঁকে ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ সম্মানে ভূষিত করা হয়। সেশেলসের সর্বোচ্চ সম্মান প্রাপ্তি পরই মোদিকে কটাক্ষ করেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। পুরস্কারটিকে তিনি ‘পরিকল্পিত স্বীকৃতি’ হিসাবে অভিহিত করেন। এবার পাল্টা জবাব নয়াদিল্লির। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলেন, “খোয়াজা আসিফ মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে মন্ত্রী করা হয়েছে। এতেই পাকিস্তানের প্রকৃত চিত্র উঠে আসে। তাঁর দক্ষতা নেই। যে বিষয়ে তাঁর জ্ঞান খুবই সীমিত, সেসব নিয়ে হাস্যকর মন্তব্য করেই তিনি সময় কাটান। ঈর্ষা বা পরশ্রীকাতরতা কখনই ভালো নয়। তিনি সর্বদা বিদ্বেষপূর্ণ কথাবার্তায় অভ্যস্ত।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File