G7 Summit-Modi | জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী! ফ্রান্স মোদির আগমন নিশ্চিত করলো বিদেশ মন্ত্রক

Friday, March 27 2026, 4:02 am
G7 Summit-Modi | জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী! ফ্রান্স মোদির আগমন নিশ্চিত করলো বিদেশ মন্ত্রক
highlightKey Highlights

ফ্রান্সের বিদেশ মন্ত্রক যে বিবৃতি পেশ করেছে তাতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি জি৭ শীর্ষ সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।


দু’দিনের ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রী জাঁ নোয়েল ব্যারটের সঙ্গে বৈঠকেও বসেছেন তিনি। এদিন ফ্রান্সের বিদেশ মন্ত্রক বিবৃতি পেশ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি জি৭ শীর্ষ সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৫ থেকে ১৭ জুন আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন তিনি। বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইত্যাদি বিষয়ে আলোচনা হবে ওই সম্মেলনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File