Netanyahu-Modi | যুদ্ধের জেরে অশান্ত পশ্চিম এশিয়া! মোদিকে ফোন করলেন নেতানিয়াহু! কী কথা হল দুই রাষ্ট্রনেতার?
Thursday, August 6 2026, 4:29 pm

Key Highlightsগত পাঁচ মাস ধরে যুদ্ধের আঁচে পুড়ে চলেছে পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে মোদিকে ফোন করলেন নেতানিয়াহু।
ইজরায়েল এবং হামাসের মধ্যে খাতায় কলমে সংঘর্ষবিরতি চলছে। কয়েকদিন আগে ইজরায়েলি হামলায় গাজায় দুই শিশু-সহ চারজনের মৃত্যু হয়েছে। এদিকে একইভাবে চলছে ইরান-আমেরিকা যুদ্ধও। এই অশান্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পিএমও-র তরফে বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘দুই নেতাই ভারত-ইজরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এবং দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- নরেন্দ্র মোদি
- রাশিয়া
- রাশিয়ান প্রেসিডেন্ট
- রাশিয়া প্রেসিডেন্ট
- রাশিয়া
- ভারত
- মোবাইল ফোন


