PM Modi | 'প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়ারা ছাড় পাবে না'- ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রী মোদির

Friday, July 31 2026, 3:06 am
PM Modi | 'প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়ারা ছাড় পাবে না'- ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বার্তা প্রধানমন্ত্রী মোদির
highlightKey Highlights

প্রশ্নফাঁস-বিরোধী বিলটি পাশ হওয়ার পরদিন, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মোদি বলেন, প্রশ্নফাঁস চক্রকে এবার আর রেহাই পাবে না।


প্রশ্নফাঁস আটকাতে বুধেই লোকসভায় পাশ হয়েছে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে মোদি বলেন, "দশকের পর দশক ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলিকে প্রশ্নফাঁসের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। আমরা ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ করেছি। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ কিংবা বিভিন্ন রাজ্যের পরামর্শ বিবেচনা করা— সব মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।” তিনি আরও বলেন, "প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়া— যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের কোনওভাবেই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File