PM Modi | পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস ব্যবহারে ‘মিতব্যয়ী’ হন: জ্বালানি সংকটে বার্তা প্রধানমন্ত্রীর
Sunday, May 10 2026, 5:41 pm

Key Highlightsরবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি জানালেন, ‘জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হন।
পশ্চিম এশিয়ার জ্বালানি সংকটের প্রকাশ পড়ছে ভারতের বাজারেও। রবিবার দেশবাসীকে উদ্দেশ্যে জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন হায়দরাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদি জানালেন, ”এই মুহূর্তে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। একান্ত প্রয়োজন হলে তবেই আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা উচিত দেশবাসীর। এর ফলে আমাদের শুধুমাত্র বৈদেশিক মুদ্রাই সাশ্রয় হবে না, যুদ্ধের জেরে দেশে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কমাতেও সাহায্য করবে।”


