PM Modi Brigade Rally | শনিতে ব্রিগেডে মেগা র‍্যালি, একনজরে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরসূচি

Saturday, March 14 2026, 3:48 am
PM Modi Brigade Rally | শনিতে ব্রিগেডে মেগা র‍্যালি, একনজরে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরসূচি
highlightKey Highlights

মোদির ব্রিগেডের মঞ্চ তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ১২০ ফুট বাই ৭০ ফুট মঞ্চের মধ্যভাগে ভবতারিণী মন্দিরের প্রতিরূপ।


শনিতে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ব্রিগেডে মেগা র‍্যালিতে যোগ দেওয়ার জন্যে শনিবার সকাল ১১:১০তে অসমের শিলচর থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ০১:২০তে কলকাতা বিমানবন্দরে অবতরণ। দুপুর ০১:৪৫এ কপ্টারে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছোবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বেলা ০১:৫৫এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি। দুপুর ০২:৩০ অবধি বিভিন্ন প্রকল্পর উদ্বোধন করে দুপুর ০৩:৩৫এ ব্রিগেডের সভাস্থল ছাড়বেন মোদি। ০৩:৪০এ রেসকোর্সে পৌঁছোবেন। ০৮:০৫এর কপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছিবেন নরেন্দ্র মোদি। বিকেল ০৪:১০এ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File