PM Modi | জ্বালানি সংকটে ভুগছে দেশ, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী

Sunday, March 22 2026, 5:46 pm
PM Modi | জ্বালানি সংকটে ভুগছে দেশ, মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী
highlightKey Highlights

গ্যাস, অশোধিত তেল সরবরাহে কী প্রভাব পড়েছে, বিদ্যুৎ ও সার উৎপাদন কতটা ব্যাহত, যাবতীয় বিষয় খোঁজখবর করেন মোদী। পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়েও কথা হয়।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ভুগছে গোটা দেশ। এই পরিস্থিতিতে দেশে তেল, গ্যাসের চাহিদা ও যোগানের অবস্থা ঠিক কেমন, তা জানতে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রমুখ। তারপরই রবিবার কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File