PM Modi-Marco Rubio | দিল্লিতে মোদী-রুবিও 'কোয়াড বৈঠক', ইন্দো-প্যাসিফিক বিষয়ে আলোচনা হলো দুই রাষ্ট্র নেতার

Saturday, May 23 2026, 3:18 pm
PM Modi-Marco Rubio | দিল্লিতে মোদী-রুবিও 'কোয়াড বৈঠক', ইন্দো-প্যাসিফিক বিষয়ে আলোচনা হলো দুই রাষ্ট্র নেতার
highlightKey Highlights

দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাকে মাথায় রেখে কোয়াড অস্ত্রে শান দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও।


ভারত সফরে এসেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। দুপুরেই কলকাতা থেকে সোজা দিল্লিতে উড়ে গিয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গী মিটিং করলেন মার্কিন বিদেশসচিব। বৈঠক শেষে রুবিও বলেন, ‘দুই দেশের মধ্যেকার সম্পর্কই ইন্দো-প্যাসিফিক বিষয়ে আমাদের চিন্তাভাবনার ভিত্তি। বিদেশমন্ত্রী হিসেবে আমার প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল কোয়াড বৈঠক। আমরা সেটা এখানেই করতে চেয়েছিলাম, শুধু এই কারণে নয় যে আমরা সেই জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বরং এই কারণেও যে, ইন্দো-প্যাসিফিক বিষয়ে আমাদের চিন্তাভাবনায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File