Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই-মহম্মদের জঙ্গি!

Friday, July 31 2026, 6:47 am
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জৈশ-ই-মহম্মদের জঙ্গি!
highlightKey Highlights

বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামিদ মন্ডল।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক? বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার কাশ্মীরের জৈশ-ই-মহম্মদের জঙ্গি হামিদ মন্ডল। জানা গিয়েছে, বেশ কয়েকবছর ধরেই বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ। এমনকি ধৃত হামিদের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি। এরপরেই সন্দেহ করা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল জইশ গোষ্ঠীর এই জঙ্গির। আরও এমন কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে, যা নিয়ে এখনও তদন্তকারী অফিসাররা মুখ খুলতে নারাজ। এই জঙ্গি গ্রেফতারি যথেষ্ট উদ্বেগের, কারণ হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে টার্গেট করে হামলার ছক গোয়েন্দাদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন এনএসজি কম্যান্ডার দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “রাজ্যে সরকার বদলের পর পুলিশের মাইন্ডসেট বদলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাদের কাজ আরও ভালো হয়েছে। এই জঙ্গিরা ওভার দ্য গ্রাউন্ড সমর্থন পেয়েছে। জম্মু-কাশ্মীরে যেমন তাদের সাপোর্ট ভাঙা হয়েছে। আমাদের এখানেও তাই করতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File