Plane Accident | আলাস্কায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৮ জন যাত্রী সহ ভেঙে পড়ল প্লেন! চলছে উদ্ধারকাজ

Friday, August 21 2026, 6:23 am
Plane Accident | আলাস্কায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৮ জন যাত্রী সহ ভেঙে পড়ল প্লেন! চলছে উদ্ধারকাজ
highlightKey Highlights

আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে ২ জন পাইলট এবং ৬ জন যাত্রী ছিলেন।


আমেরিকার আলাস্কায় ফের বিমান দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে, আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কেপ নিউএনহামের কাছে অবতরণের সময় ৮ জন যাত্রী সহ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে ২ জন পাইলট এবং ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। ‘X’ হ্যান্ডেলে এই ঘটনায় শোক প্রকাশ করে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন রিপাবলিকান সেনেটর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File