Petroleum Supply | "অয়েলের কোনও ঘাটতি নেই"- সংসদে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি
Thursday, March 12 2026, 1:55 pm

Key Highlightsসংসদে দেশের পেট্রোপণ্যের সঙ্কট নিয়ে বক্তব্য রাখলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। এদিন লোকসভায় তেল নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে পেট্রোপণ্যের সংঙ্কট দেখা দিয়েছে। এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, “রিফাইনারিগুলির সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে ১০০% এরও বেশি। পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটিএফ বা ফুয়েল অয়েলের কোনও ঘাটতি নেই। পেট্রল, ডিজেল, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ), কেরোসিন এবং ফুয়েল অয়েলের সম্পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। নন-হরমুজ সোর্সিং থেকে অপরিশোধিত আমদানি প্রায় ৭০% তে পৌঁছেছে, যা সংঘাতের আগে ছিল ৫৫%”।
- Related topics -
- দেশ
- আন্তর্জাতিক বাজার
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- অপরিশোধিত তেল
- কেন্দ্রীয় তেল মন্ত্রী
- পেট্রল
- ডিজেল
- সংসদ
- সংসদ ভবন


