Petrol-Diesel | পাম্প থেকে সবাই কিনতে পারবে না পেট্রল-ডিজেল! জ্বালানি সংকট রুখতে নয়া নির্দেশিকা কেন্দ্রের
Friday, June 12 2026, 1:33 pm

Key Highlightsবাণিজ্যিক গ্রাহকদের পেট্রোল ও ডিজেল তাদের অনুমোদিত ডিপো বা নির্দিষ্ট পাম্প থেকে সংগ্রহ করতে হবে।জ্বালানির মজুতদারি ও কালোবাজারি রোধে সরকার এই নির্দেশ জারি করেছে।
এবার থেকে পেট্রল পাম্প থেকে সবাইকে পেট্রল-ডিজেল দেওয়া হবে না, ঘোষণা মোদী সরকারের। বৃহস্পতিবার এক নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, পেট্রল পাম্প থেকে শুধুমাত্র সাধারণ গ্রাহকরাই জ্বালানি তেল কিনতে পারবেন। একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ২০০ লিটার ডিজেল কিনতে পারবেন। তবে সাধারণ পেট্রোল পাম্প থেকে পেট্রোল (মোটর স্পিরিট) বা ডিজেল (হাই-স্পিড ডিজেল) কিনতে পারবেন না শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকরা। তাদের তেল কিনতে হবে সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইকারি তেল বিক্রয় কেন্দ্র থেকে। দেশে জ্বালানি সংকট রুখতে এই নির্দেশিকা, জানিয়েছে কেন্দ্র।
- Related topics -
- বাণিজ্য
- দেশ
- পেট্রল
- ডিজেল
- ভারত সরকার
- কেন্দ্রীয় সরকার
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- শিল্প
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস


