Fuel Price Hike | জল্পনা সত্যি করে একধাক্কায় বাড়লো পেট্রোল-ডিজেলের দাম!

Friday, May 15 2026, 3:03 am
Fuel Price Hike | জল্পনা সত্যি করে একধাক্কায় বাড়লো পেট্রোল-ডিজেলের দাম!
highlightKey Highlights

পেট্রল ও ডিজ়েলের দাম যে বাড়তে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।


জ্বালানির দাম বাড়ার আভাস আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জল্পনা সত্যি করে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৩ টাকা করে বাড়ানো হল। শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৬৬ পয়সা, মুম্বইতে ১০৬ টাকা ৬৮ পয়সা ও চেন্নাইতে হল ১০৩ টাকা ৬৭ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৯৫ টাকা ৮ পয়সা, মুম্বইতে হল ৯৩ টাকা ১৪ পয়সা ও চেন্নাইতে ৯৫ টাকা ২৫ পয়সা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File