Petrol-Diesel | জ্বালানির জ্বালা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের! কোন শহরে কত?

Tuesday, May 19 2026, 8:07 am
Petrol-Diesel |  জ্বালানির জ্বালা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের! কোন শহরে কত?
highlightKey Highlights

১৫ই মে-র পর আজ ১৯সে মে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের। এর আগে লিটার প্রতি ৩টাকা দাম বেড়েছিল।


১৫ই মে-র পর আজ ১৯সে মে ফের দাম বাড়ল পেট্রোল-ডিজ়েলের। এর আগে লিটার প্রতি ৩টাকা দাম বেড়েছিল। এবার লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দাম অন্তত ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ডিজ়েলের দাম ৯১ পয়সা বেড়ে ৯১ টাকা ৫৮ পয়সা হয়েছে। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে লিটার প্রতি হয়েছে ১০৪ টাকা ৪৯ পয়সা। ডিজ়েলের দাম ৮৬ পয়সা বেড়ে লিটার প্রতি ৯৬টাকা ১১ পয়সা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File