Petrol-Diesel Price Hike | ১ মে থেকে চড়চড়িয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম? কী জানালো পেট্রোলিয়াম মন্ত্রক?
Wednesday, April 29 2026, 2:21 pm

Key Highlightsভুয়ো আদেশটিতে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বর্ধিত মূল্য এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন তেল বিপণন সংস্থাগুলির লোকসানের কথা উল্লেখ করা হয়েছিল।
বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। তাতে লেখা ছিল, পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে ১ মে থেকে পেট্রলের দাম ১০ টাকা এবং ডিজেলের দাম ১২ টাকা ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উত্তরে সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে পিআইবি বলেছে, “সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি নির্দেশে দাবি করা হচ্ছে যে এটি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জারি করা হয়েছে। সেটিতে বলা হয়েছে যে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১০ টাকা এবং ১২.৫০ টাকা বাড়ানো হয়েছে।” পিআইবি স্পষ্টভাবে বলেছে যে, “ভারত সরকার এই ধরনের কোনও আদেশ জারি করেনি।”
- Related topics -
- দেশ
- পেট্রল
- ডিজেল
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস
- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি
- ভারত


