Pawan Ruia | ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার ডানলপ ও জেসপের প্রাক্তন কর্ণধার পবন রুইয়া!
Tuesday, March 31 2026, 2:57 pm

Key Highlightsঅন্তত ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় ডানলপ ও জেসপের প্রাক্তন কর্ণধার, রাজ্যের দাপুটে শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা।
অন্তত ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় ডানলপ ও জেসপের প্রাক্তন কর্ণধার, রাজ্যের দাপুটে শিল্পপতি পবন রুইয়াকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালে ইকো পার্ক থানায় স্বপন কুমার মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, ‘হাই-রিটার্ন’-এর লোভ দেখিয়ে 'KKRMF.apk' নামের একটি মোবাইল অ্যাপ ইনস্টল করিয়ে তাঁর সঙ্গে ৯৩ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। এই জালিয়াতির তদন্তে নেমে এক বিশাল সাইবার জালিয়াতি চক্রের খোঁজ পায় পুলিশ এবং গ্রেফতার করা হয় অন্যতম পাণ্ডা রাহুল বর্মাকে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- পুলিশ
- ক্রাইম
- আর্থিক প্রতারণা
- প্রতারণা


