Bihar | বিপিএসসি বাতিল ও শিক্ষক নিয়োগ সংস্কারের দাবিতে পাটনায় ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ-জলকামান!

Tuesday, August 25 2026, 2:20 pm
Bihar | বিপিএসসি বাতিল ও শিক্ষক নিয়োগ সংস্কারের দাবিতে পাটনায় ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ-জলকামান!
highlightKey Highlights

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করে।


৭০তম বিপিএসসি (BPSC) পরীক্ষা বাতিল এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় (TRE 4.0) পরিবর্তনের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় পাটনা। প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা গান্ধী ময়দান থেকে রাজভবনের উদ্দেশ্যে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করে। বিক্ষোভকারীদের মূল দাবির মধ্যে রয়েছে ৭০তম বিপিএসসি বাতিল, শিক্ষক নিয়োগের পরীক্ষা একক ধাপে সম্পন্ন করা এবং নেগেটিভ মার্কিং পদ্ধতি প্রত্যাহার। কংগ্রেস নেতা সুশীল কুমার অনশনরত শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাঁদের সাথে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File