Swami Bhajananandaji Maharaj | প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ!

Monday, November 16 2026, 3:00 pm
Swami Bhajananandaji Maharaj | প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ!
highlightKey Highlights

প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ।


প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বেশ কিছুদিন বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার বেলা ১২টা ১৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা অসুস্থতার পাশাপাশি হৃদরোগ ও নিউমোনাইটিস আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ২০২২ সাল থেকে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৩৬ সালে জন্ম নেওয়া এই বিশিষ্ট সন্ন্যাসীর জীবন ও সাধনা অগণিত ভক্তের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। বেলুড় মঠ জানিয়েছে, মঙ্গলবার দুপুর দুটোয় বৃন্দাবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File