TMC | দিল্লিতেও ধাক্কা মমতার! রাজেন্দ্র প্রসাদ রোডে আর পার্টি অফিস নয়, সাফ জানালেন পার্থ ভৌমিক!
Tuesday, June 9 2026, 3:55 pm

Key Highlightsপার্থ ভৌমিক ঘরোয়া আলোচনায় সাফ জানিয়েছেন, ওই সরকারি বাসভবন আর তৃণমূলকে ব্যবহার করতে দেওয়া হবে না।
রাজ্যে পালাবদল হতেই সংসদীয় ও পরিষদীয় দল ভেঙেছে তৃণমূল কংগ্রেসের। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক, সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আপাতত ত্যাগ করেছেন। কলকাতায় তৃণমূল ভবনও ফাঁকা করার জন্য মামলা করেছেন মন্টু সাহা নামে এক ব্যবসায়ী। এবার দিল্লিতেও ধাক্কা খেলো তৃণমূল। রাজধানীতেও বন্ধ হচ্ছে তৃণমূলের কার্যালয়। সূত্রের খবর, পার্থ ভৌমিক ঘরোয়া আলোচনায় সাফ জানিয়েছেন, ওই সরকারি বাসভবন আর তৃণমূলকে ব্যবহার করতে দেওয়া হবে না। বারাকপুরের সাংসদ হওয়ার পর রাজেন্দ্র প্রসাদ রোডের ওই বাড়িটি সরকারি বাসভবন হিসেবে পার্থ ভৌমিক পেয়েছিলেন। পার্থ ভৌমিক যখন দিল্লিতে যেতেন, বেশিরভাগ সময়ই তিনি বঙ্গভবনে থাকতেন। আর দিল্লিতে দলের কাজের জন্য ওই বাড়িটি কার্যত ছেড়ে দেওয়া হয়েছিল। সেই সুযোগে ওই বাড়িটি দিল্লির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছিল।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- নয়াদিল্লি


