Kolkata | কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়লো পুরোনো বাড়ির একাংশ, আতঙ্ক এলাকায়!
Monday, June 29 2026, 7:09 am

Key Highlightsজোড়াবাগানে ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিট এলাকায় ভেঙে পড়েছে বাড়িটি।
সোমবার সকালে কলকাতায় ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। জোড়াবাগানে ২৪ নম্বর কাশীনাথ দত্ত স্ট্রিট এলাকায় ভেঙে পড়েছে বাড়িটি। ওই এলাকা জোড়াবাগান থানার অন্তর্গত। এই ঘটনায় কেউ হতাহত হননি। চার জন ওই বাড়িতে ছিলেন, তাঁদের পরে উদ্ধার করে পাশের একটি বাড়িতে রাখা হয়েছে। বাড়িটির ছাদ, দেওয়াল-সহ একাংশ পুরোপুরি ভেঙে পড়ে রাস্তায়।সরু রাস্তা হওয়ায়, ইট ও বাড়ির অংশ পড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। গোটা বাড়ির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। কড়িবরগা, বাড়ির থাম ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটি নিয়ে অভিযোগ জানানো হয়েছিল স্থানীয় কাউন্সিলার ও পুরসভার কাছে। কিন্তু কোনও কথা শোনা হয়নি বলে অভিযোগ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- এক্সিডেন্ট


