Womens Reservation | মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসে চলতি মাসেই হতে পারে বিশেষ অধিবেশন!
Friday, October 16 2026, 11:34 am

Key Highlightsমহিলা সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিতে ফের বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।
মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া এগিয়ে নিতে ফের বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। এই দুই সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে চলতি মাসেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করতে ইতিমধ্যেই ডিএমকেসহ বিভিন্ন ছোট দলের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি। চলতি বছরের এপ্রিলে লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে আটকে গিয়েছিল এই সংক্রান্ত বিল। আইন অনুযায়ী জনগণনা ও আসন পুনর্বিন্যাসের ওপর মহিলা সংরক্ষণ নির্ভর করায় বিষয়টি জটিল হয়েছে। এদিকে জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলির প্রভাব কমতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। তবে সমস্ত মতপার্থক্য ঘুচিয়ে বিল পাশ করাতে মোদী সরকার সফল হয় কি না, সেটাই এখন দেখার।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার


