Parliament Budget Session | ‘চোখ মারা, জড়িয়ে ধরা’-র প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে কটাক্ষ, স্পিকার রইলেন ওম বিড়লাই
Wednesday, March 11 2026, 5:27 pm

Key Highlightsপাল্টা ‘চোখ মারা, জড়িয়ে ধরা’-র প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সব মিলিয়ে চূড়ান্ত হট্টগোলের সাক্ষী থাকল লোকসভা।
গত সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ধুন্ধুমার। স্পিকারকে সরানোর দাবিতে নোটিস পেশ করেছিল বিরোধী শিবির। মঙ্গলবার অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। এ দিন সরকার ও বিরোধী পক্ষের আলোচনা শেষে ধ্বনিভোটের আয়োজন করা হয়। তাতেই পরাস্ত হন বিরোধীরা। ফলে লোকসভার স্পিকার পদে ওম বিড়লাই বহাল থাকছেন। এদিন পাল্টা ‘চোখ মারা, জড়িয়ে ধরা’র প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


