Kolkata Parking | মিটবে পার্কিং সমস্যা! কলকাতায় আরও ২২টি পার্কোম্যাট তৈরির প্রস্তাব, আসছে নতুন অ্যাপ!
Thursday, November 19 2026, 2:17 pm

Key Highlightsপার্কিং ও যানজট সমস্যা মেটাতে কলকাতায় আরও ২২টি পার্কোম্যাট ও মাল্টি লেভেল কার পার্কিং তৈরির প্রস্তাব দিল লালবাজার।
পার্কিং ও যানজট সমস্যা মেটাতে কলকাতায় আরও ২২টি পার্কোম্যাট ও মাল্টি লেভেল কার পার্কিং তৈরির প্রস্তাব দিল লালবাজার। ২৬টি ট্রাফিক গার্ডের রিপোর্টের ভিত্তিতে জমি চিহ্নিত করে প্রস্তাব নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে। সমীক্ষার পর দপ্তরের আধিকারিকরা লালবাজারের সঙ্গে আলোচনা করবেন।পুলিশ সূত্রে খবর, শহরে ২৮৯টি বৈধ পার্কিং জায়গা থাকলেও বাড়তে থাকা গাড়ির চাপ ও মাত্র ৬ শতাংশ রোড স্পেসের কারণে অবৈধ পার্কিংয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রডন স্ট্রিট, নিউ মার্কেট, মহাকরণের উলটো দিক ও আলিপুরে পার্কোম্যাট থাকলেও তা যথেষ্ট নয়। পাশাপাশি, কলকাতা পুরসভার সহযোগিতায় একটি নতুন অ্যাপ আনছে লালবাজার। এর মাধ্যমে এক ঘণ্টা আগে পার্কিংয়ের জায়গার তথ্য, ফি, যানজটের হাল ও বিকল্প রাস্তা জানতে পারবেন চালকরা।
- Related topics -
- শহর কলকাতা
- যানবাহন
- লালবাজার


