Para Asian Games 2026 | পোলিয়োর বাধা টপকে এশিয়ান গেমসে সোনা! শৈলেশের গল্প হার মানাবে রূপকথাকে

Thursday, October 22 2026, 2:42 pm
Para Asian Games 2026 | পোলিয়োর বাধা টপকে এশিয়ান গেমসে সোনা! শৈলেশের গল্প হার মানাবে রূপকথাকে
highlightKey Highlights

সোনা জিতলেন বিহারের শৈলেশ কুমার (Shailesh Kumar)। ১.৮৯ মিটার উচ্চতা টপকে নতুন এশিয়ান প্যারা গেমসের রেকর্ডও গড়লেন তিনি।


জাপানে এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games 2026) ভারতীয় খেলারদের জয়জয়কার। বৃহস্পতিবার (২২ অক্টোবর), টি৬৩ বিভাগে সোনা, রুপো ও ব্রোঞ্জ তিনটি পদকই এলো ভারতের ঝুলিতে। জাপানের নাগোয়া সিটি মিজ়ুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে ১.৮৯ মিটার উচ্চতা টপকে নতুন এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়লেন বিহারের শৈলেশ কুমার। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচনে ১.৮০ মিটার উচ্চতা টপকে রেকর্ড গড়েছিলেন ভারতেরই শরদ কুমার। সেই রেকর্ড ভাঙলেন শৈলেশ। বিহারের জামুই জেলার বাসিন্দা শৈলেশ। পাঁচ বছর বয়সে পোলিয়োতে আক্রান্ত হওয়ার পর ডান পায়ে স্থায়ী সমস্যা তৈরি হয়। স্কুলে স্বাভাবিক অ্যাথলিটদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেই লাফানোর দক্ষতা বুঝতে পারেন তিনি। পরে প্যারা অ্যাথলেটিক্সে নিজের নাম উজ্জ্বল করেন তিনি। এশিয়ান প্যারা গেমসে রুপো জিতলেন বরুণ ভাটি। ব্রোঞ্জ জিতে ভারতের পদকজয় সম্পূর্ণ করলেন হরিয়ানার রাহুল সারোহা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File