Panihati Bjp Candidate | ৯ অগস্ট মেয়েকে হারিয়েছিলেন, একই তারিখে মনোনয়ন জমা আর জি কর নির্যাতিতার মায়ের

Thursday, April 9 2026, 2:43 pm
Panihati Bjp Candidate | ৯ অগস্ট মেয়েকে হারিয়েছিলেন, একই তারিখে মনোনয়ন জমা আর জি কর নির্যাতিতার মায়ের
highlightKey Highlights

পানিহাটির বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন আরজি করের নির্যাতিতার মা।


অবশেষে মনোনয়ন জমা আরজি করের নির্যাতিতার মায়ের। বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে পানিহাটির বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট মর্মান্তিক ভাবে মেয়েকে হারান তিনি। সেই ৯ তারিখেই নতুন লড়াই শুরু করলেন তিনি। তাঁর কথায়, 'এই দিনটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই দিনের মেয়ের জন্ম। আর এই দিনেই ওকে হারানোর মর্মান্তিক স্মৃতি।' জনসভায় বিজেপি প্রার্থী বলেন, 'জিতব আমিই। এই জয় হবে পানিহাটির মানুষের জয়। সারা বাংলার জয়। মেয়ের স্মৃতি আমাকে প্রতিনিয়ত শক্তি জোগায়। সন্তান হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File