Nilganj Blast | সকালবেলায় নীলগঞ্জে আতঙ্ক, বাজির বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা!

Key Highlightsমঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জের নারায়ণপুর জেলায় এক গোডাউনে মজুত করে রাখা বাজি ও বারুদে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য!
মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জের নারায়ণপুর জেলায় এক গোডাউনে মজুত করে রাখা বাজি ও বারুদে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য! আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি-বারুদ উদ্ধার করেছিল নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। কিন্তু, উদ্ধার হওয়া সেই বাজি নিয়ম মাফিক নিষ্ক্রিয় না করে একটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল, এমনই অভিযোগ স্থানীয়দের। এমনকি, গোডাউনের বাইরে একটি ড্রামের মধ্যে বারুদও মজুত করে রাখা ছিল বলে অভিযোগ। মঙ্গলবার সকালে আচমকাই আগুন লাগে ওই গোডাউনে। একের পর এক বাজি ফাটতে শুরু করে। বিকট শব্দ এবং প্রবল ধোঁয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জনবসতিপূর্ণ এলাকায় কেন এ ভাবে বাজি-বারুদ মজুত করে রাখা হলো তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কী ভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- উত্তর ২৪ পরগনা
- অগ্নিকান্ড
- বিস্ফোরণ
- বাজি বিস্ফোরণ


