Panama | ৭.৭ ও ৬.৬ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো পানামা! জারি সুনামি সতর্কতাও!

Saturday, October 10 2026, 9:00 am
Panama | ৭.৭ ও ৬.৬ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো পানামা! জারি সুনামি সতর্কতাও!
highlightKey Highlights

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ ও ৬.৬ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে।


মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ ও ৬.৬ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পিতালোজা আরিবা থেকে ১০ কিলোমিটার দূরে ১২ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলি ফাঁকা করার কাজ শুরু হয়েছে। সমুদ্রের ঢেউ ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানামার পাশাপাশি ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া ও গুয়াতেমালাতেও সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File