Pakistan Earthquake | এবার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪!
Saturday, June 27 2026, 5:39 am

Key Highlightsশনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।
সম্প্রতি ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে ভেনেজুয়ালা। এরপর ভূমিকম্পন অনুভূত হয় ফিলিপিন্স সহ বিশ্বের নানান জায়গায়। এবার শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। কম্পনের অভিঘাত আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্প টের পেতেই বহু এলাকায় মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক রিপোর্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে এই কম্পনের কোনও প্রভাব ভারতে পড়েনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ
- রিখটার স্কেল


