India-Pakistan | ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান, এবার পাল্টা মোক্ষম বার্তা দিলো দিল্লি!

Key Highlightsপাল্টা ভারতের বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানের প্রতিও দেওয়া হল বার্তা।
দিন কয়েক আগেই সিন্ধুর জল ইস্যুতে পাকিস্তানের পিপিপি-র নেতা বিলাওয়াল ভুট্টো থেকে শুরু করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ভারতের বিরুদ্ধে ক্রমেই যুদ্ধের হুমকি দিয়ে গিয়েছেন। সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর তরফে সেই যুদ্ধের হুঁশিয়ারির কথা শোনা গিয়েছে। এবার পাল্টা ভারতের বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানের প্রতিও দেওয়া হল বার্তা। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই ইস্যুতে পাকিস্তানকে টার্গেট করে বলেন,'পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা বানানো দাবিগুলো তাদের নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি সরানোর এক মরিয়া প্রচেষ্টা।' পিওকে-র পরিস্থিতি নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে বিদেশমন্ত্রক এদিন বলে,'বেশ কয়েকজন মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের অপকর্ম ও অপব্যবহারের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনবে।'
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- সিন্ধু জলচুক্তি


