Pakistan | পাকিস্তানে হামজা? অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি

Monday, August 3 2026, 6:05 pm
Pakistan | পাকিস্তানে হামজা? অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি
highlightKey Highlights

অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি। খোদ জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবা এই দাবি করেছে।


পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত কমপক্ষে ৩০ লস্কর জঙ্গি। সম্প্রতি লস্করের সঙ্গী বলে পরিচিত জঙ্গি রিজওয়ান হানিফের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে সে দাবি করেছে, ২০০৮ -এ মুম্বই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলা জড়িত ছিল লস্কর। সম্প্রতি পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীর হাতে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে। ভিডিওতে হানিফের দাবি, ভারতীয় গুপ্তচর সংস্থাই এই পরিকল্পিত হত্যাকাণ্ডগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। পাকিস্তানের মাটিতে বেছে বেছে ‘মোস্ট ওয়ান্টেড’ ভারতশত্রু লস্কর জঙ্গিদের খুনে ভারতের হাত রয়েছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File