Pakistan | খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ৯ এবং আহত একাধিক

Sunday, August 2 2026, 5:19 pm
Pakistan | খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, পাকিস্তানে মৃত ৯ এবং আহত একাধিক
highlightKey Highlights

রবিবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল এলাকায় একটি পুলিশ স্টেশনের বাইরে বিস্ফোরণ হয়। প্রাথমিক খবর অনুযায়ী, এই বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন।


ফের অশান্ত পাকিস্তান। এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশকে লক্ষ্য করে একটি শান্তি মিছিলের মধ্যেই আত্মঘাতী জঙ্গি হামলা চলার অভিযোগ উঠলো। প্রাথমিক রিপোর্ট, এই ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জন আহত। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, এদিন কাবাল পুলিশ স্টেশনের কাছে সন্ত্রাসবাদবিরোধী এবং শান্তির দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। জমায়েত চলাকালীন বিস্ফোরণটি ঘটে। আত্মঘাতী হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পাক নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File