Pakistan | আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠলো খাইবার পাখতুনখোয়া, মৃত ৫, আহত বহু
Friday, April 3 2026, 3:26 am

Key Highlightsবৃহস্পতিবার মাঝরাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার মাঝরাতে জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তান। সূত্রের খবর, এদিন একটি গাড়ি এসে সোজা খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি থানায় আফহাট করে। তার পরেই প্রবল শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে থানাটি। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত বেশ কয়েক জন পুলিশ কর্মী। গুরুতর জখম চার জন পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত গতিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- আত্মঘাতী হামলা
- গাড়ি দুর্ঘটনা
- মৃত্যু
- আহত


