Pakistan | ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার গুঁড়িয়ে দেওয়া হলো পাকিস্তানে, কড়া নিন্দা নয়াদিল্লির
Thursday, July 2 2026, 6:49 am

Key Highlightsপাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ১২৫ বছরের পুরনো ঐতিহাসিক গুরুদ্বার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
পাকিস্তানে ১২৫ বছরের পুরনো ঐতিহাসিক গুরুদ্বার ভেঙে ফেলার নিন্দা করল ভারত। সূত্রের খবর, লাহোর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ফারুকাবাদে অবস্থিত গুরুদ্বারটি। সম্প্রতি স্থানীয় এক ব্যবসায়ী এটি গুঁড়িয়ে দেন। সংবাদসংস্থা ‘পিটিআই’কে দেওয়া একটি সাক্ষাৎকারে পাঞ্জাব প্রদেশের এক সরকারি কর্তা বলেন, “ওই ব্যবসায়ী সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় নথি (এনওসি) না নিয়েই গুরুদ্বারটি ভেঙেছেন। ওই অঞ্চলের শিখ সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ না করা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ বিষয়টিতে আমল দেয়নি।” এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন স্থানীয় শিখ সম্প্রদায়ের লোকজন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ফারুকাবাদে। গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত।


