LET Commander | পাকিস্তানে প্রকাশ্য দিবালোকে খুন লস্কর কমান্ডার, নেপথ্যে অজ্ঞাতপরিচয় আততায়ী!
Wednesday, October 14 2026, 12:20 pm

Key Highlightsপাকিস্তানের পঞ্জাব প্রদেশে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হলো ইমরান নামের এক লস্কর কমান্ডারকে।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হলো ইমরান নামের এক লস্কর কমান্ডারকে। একটি কমপ্লেক্স থেকে মোটরবাইকে করে বেরোনোর সময় মুখ ঢাকা এক আততায়ী তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। চলতি বছরগুলিতে পাকিস্তানে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি এ ভাবে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছে। পেশোয়ার, করাচি এবং রাওয়ালপিন্ডির মতো বিভিন্ন প্রান্তে বেছে বেছে ভারত-বিরোধী জঙ্গিদের খতম করার ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে। ২০০৮ সালের মুম্বই হামলায় যুক্ত এই সন্ত্রাসবাদীদের মৃত্যুর নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে তীব্র রহস্য দানা বেঁধেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- খুন


