Pakistan | খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণ, মৃত এক শিশু সহ ২ পাকিস্তানী, আহত ১৪
Monday, February 16 2026, 2:14 pm

Key Highlightsসোমবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ম্রিয়ান থানার কাছে ঘটেছে বিস্ফোরণ।
পাকিস্তানে ফের বিস্ফোরণ। সোমবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ম্রিয়ান থানার কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরক রাখা ছিল একটি মোটরবাইকের মধ্যে। এই ঘটনায় এক শিশু সহ নিহত কমপক্ষে দু’জন। জখম ১৪। জখমদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বান্নুর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাজ্জাদ খান জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড, ক্যুইক রেসপন্স ফোর্স। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। হামলাকারীদের খোঁজ চলছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- গাড়ি বোমা বিস্ফোরণ
- আহত
- নিহত


