Pakistan Court | অপহরণ করে ধর্মবদল, তারপর বিয়ে! দুই হিন্দু নাবালিকার কথাই শুনল না পাক আদালত!

Friday, September 11 2026, 10:13 am
Pakistan Court | অপহরণ করে ধর্মবদল, তারপর বিয়ে! দুই হিন্দু নাবালিকার কথাই শুনল না পাক আদালত!
highlightKey Highlights

পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকাকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর ও বিয়ের ঘটনায় শোরগোল শুরু হয়েছে।


পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকাকে অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর ও বিয়ের ঘটনায় শোরগোল শুরু হয়েছে। ১৩ ও ১৪ বছর বয়সি দুই বোন সীতা ও রূপী আদালতের কাছে মা-বাবার কাছে ফিরে যাওয়ার আকুতি জানালেও, বিচারক তাদের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন। সাংবাদিক ভীনগাস জানান, সিন্ধু জেলায় ১০ দিনে ৬ জন হিন্দু কিশোরীকে অপহরণ করা হয়েছে। সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুই বোনকে বাড়ি ফেরার আবেদন জানাতে দেখা গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, পাকিস্তানে প্রতি বছর বহু হিন্দু তরুণী এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আইনি বা রাজনৈতিক সুরক্ষা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File