Pakistan Deputy PM | দুই বিদেশি মহিলাকে অপহরণ ও গণধর্ষণ, পাকিস্তানে গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়

Saturday, July 4 2026, 6:49 am
Pakistan Deputy PM | দুই বিদেশি মহিলাকে অপহরণ ও গণধর্ষণ, পাকিস্তানে গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়
highlightKey Highlights

বিশ্বের দরবারে পাকিস্তানের নাক কাটল খোদ সেদেশের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়। তার বিরুদ্ধে দুই বিদেশি মহিলাকে অপহরণ ও ধর্ষণের বিস্ফোরক অভিযোগ।


পাকিস্তানে গ্রেফতার উপপ্রধানমন্ত্রী ইশাক দারের আত্মীয়। তার বিরুদ্ধে দুই বিদেশি মহিলাকে অপহরণ ও ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠেছে। বিদেশীদের একজন নেদারল্যান্ডস ও অপরজন ভেনেজুয়েলার বাসিন্দা। নির্যাতিতার দাবি, মূল অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় সিঙ্গাপুরে। তার আমন্ত্রণেই তিনি এবং ভেনেজুয়ালের ওই সহকর্মী পাকিস্তানে যান। তারপরই তাঁদের আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় বিদেশমন্ত্রী ইশাক দারের আত্মীয় মহম্মদ রাজা দার এবং অন্য তিন যুবক হাজান রাজা, সিকান্দার খান এবং সাজিদ আলিকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File