India-Pakistan | পাক-চীন যৌথ সীমান্ত কমিশন খারিজ, কড়া প্রতিক্রিয়া ভারতের!

Thursday, September 17 2026, 3:36 am
India-Pakistan | পাক-চীন যৌথ সীমান্ত কমিশন খারিজ, কড়া প্রতিক্রিয়া ভারতের!
highlightKey Highlights

পাকিস্তান ও চীনের যৌথ সীমান্ত কমিশন গঠনের পদক্ষেপকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল ভারত।


পাকিস্তান ও চীনের যৌথ সীমান্ত কমিশন গঠনের পদক্ষেপকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং দুই দেশের মধ্যবর্তী কোনও সীমানার বৈধতা ভারত স্বীকার করে না। ১৯৬৩ সালের তথাকথিত ‘চীন-পাকিস্তান সীমান্ত চুক্তি’-কে অবৈধ আখ্যা দিয়ে নয়াদিল্লি জানিয়েছে, ভারতীয় ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার পাকিস্তানের নেই। ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার সমস্ত চেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করার বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। আকসাই চীন ও গিলগিট-বাল্টিস্তান অঞ্চলে বেআইনি দখলদারিত্বকে বৈধতা দেওয়ার এই প্রচেষ্টাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File