Cockroach Janta Party | মাত্র ৭২ ঘণ্টার মধ্যে 'আরশোলা জনতা পার্টি'তে যোগদান অন্তত ৭০ হাজার মানুষের, কে এই দলের প্রতিষ্ঠাতা?
Tuesday, May 19 2026, 3:35 pm

Key Highlightsমাত্র ৭২ ঘণ্টার মধ্যে সেই দলে যোগ দিয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ।
বেকার তরুণ তরুণীদের একাংশ ‘আরশোলা’-র মতো আচরণ করছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এবার তাঁর প্রতিক্রিয়াস্বরূপ যাত্রা শুরু করেছিল ‘ককরোচ জনতা পার্টি’ (আরশোলা জনতা পার্টি)। জানা গিয়েছে, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সেই দলে যোগ দিয়েছেন অন্তত ৭০ হাজার মানুষ। বাদ নেই তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজ়াদ, সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ, প্রাক্তন সিভিল সার্ভেন্ট আশিস যোশীও। বছর তিরিশের এক যুবক অভিজিৎ দীপ গত ১৬ মে এক্স হ্যান্ডলে একটি গুগল ফর্ম পোস্ট করে ‘আরশোলা জনতা পার্টি’তে যোগদানের আহ্বান জানান। কয়েক ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ সাড়া দেখে ‘আরশোলা জনতা পার্টি’ নামে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠনের কথা বিস্তারিত জানানো হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধান বিচারপতি
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- ভাইরাল


