DA | সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আগামী ২২ জুন হতে পারে বড় ঘোষণা!

Monday, June 1 2026, 2:55 pm
DA | সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, আগামী ২২ জুন হতে পারে বড় ঘোষণা!
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চ-সহ সব সরকারি কর্মচারী সংঘগঠনগুলির সঙ্গে নবান্নে ১ ঘণ্টা ৪০ মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বৈঠক শেষে কর্মচারী সংগঠনের প্রতিনিধি ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ২৫ শতাংশ মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি। এই নিয়ে কাজ শুরু করতে মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দেন শুভেন্দু। আগামী ডিসেম্বর মাসের মধ্যে অন্তত ৫০ হাজার পদে নিয়োগ করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি জানান, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ধীরে ধীরে মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ২২ জুন রাজ্য বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File