Madrasas | বাংলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের!

Sunday, September 13 2026, 7:57 am
Madrasas | বাংলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের!
highlightKey Highlights

রাজ্যে স্বীকৃতিহীন মাদ্রাসার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার।


রাজ্যে স্বীকৃতিহীন মাদ্রাসার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রথম দফায় ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি করা হয়েছে এবং ১০০টি মাদ্রাসাকে পাঠানো হয়েছে শোকজ নোটিস। বন্ধের মুখে থাকা অধিকাংশ প্রতিষ্ঠানই খারিজি মাদ্রাসা। ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর’-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই। রাজ্য জুড়ে পরিকাঠামো, শিক্ষাক্রম ও ছাত্রছাত্রীদের তথ্য খতিয়ে দেখতে সমস্ত জেলাশাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছিল। পরিকাঠামোগত ত্রুটি ও অনুমোদন না থাকায় অবশেষে এই কড়া অবস্থান গ্রহণ করল সরকার। উত্তরাখণ্ডের পর এবার বাংলাতেও অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File