Weather Update | সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কমলা সর্তকতা, অতি ভারী বৃষ্টির জেরে ধস নামতে পারে পাহাড়ে!
Thursday, July 9 2026, 11:28 am

Key Highlightsমরশুমের প্রথম মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি বলয় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গই ভিজবে প্রবল বৃষ্টিতে।
মরশুমের প্রথম মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় বৃষ্টি বলয় তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর এর জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই বঙ্গই ভিজবে প্রবল বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজ ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রায় ১৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির কমলা সর্তকতা জারি দক্ষিণবঙ্গের জেলাতে। এদিকে উত্তরবঙ্গে তীব্র বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ে ধস নামার আশঙ্কা করা হচ্ছে।


